আমন্ত্রণ পত্র পাননি, ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী-অভিষেক

খবর লাইভ : সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দক্ষিণে তেলেঙ্গানায় মুখরক্ষা হলেও বাকি চার রাজ্যে মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস। লোকসভা ভোটের আগে কার্যত শোচনীয় পরাজয়। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে চেনা জমিতেও ফসল ফলাতে ব্যর্থ কংগ্রেস। আর মিজোরামে তো দাঁত ফোটাতে পারেনি।

সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ৬ ডিসেম্বররে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সেই বৈঠকে এখনও পর্যন্ত ডাকই পায়নি তৃণমূল কংগ্রেস। তাঁকে এ বিষয়ে কোনও ফোন করা হয়নি কিংবা আমন্ত্রণও পাননি তিনি। সোমবার সন্ধ্যায় রাজভবন থেকে বেরিয়ে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই বিষয়ে কোনও তথ্য নেই তাঁর কাছে। ফোনেও কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রী উত্তরে যাচ্ছেন। ৬ তারিখ সন্ধ্যায় পৌঁছবেন। ওখানে কয়েকদিন থাকবেন। আগে জানলে অন্যরকম ভাবে প্রোগ্রাম সাজাতেন। এই মুহূর্তে আর পূর্ব নির্ধারিত প্রোগ্রাম বদল সম্ভব নয়।

সোমবার সকালে দমদম বিমানবন্দরেও একই কথা শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও। তিনি জানান, ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কিছু জানানো হয়নি। অর্থাৎ আমন্ত্রণই পায়নি তৃণমূল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago