খবর লাইভ : রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কংগ্রেসের ভরাডুবি। মোদি ময় হিন্দি বলয়। আর এই ফলাফল থেকেই কি ইঙ্গিত স্পষ্ট যে আসন্ন লোকসভা ভোটে বিজেপির পৌষমাস বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের সর্বনাশ হবে? ৩ রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হতেই তৃণমূল-নীতিশ কুমারের মতো ‘ইন্ডিয়া’ জোটের শরিকরা কংগ্রেসকে নিশানা করতে শুরু করে। এই আবহে বুধবার দিল্লিতে বৈঠক ডাকে কংগ্রেস। এবার তো সেই জোট বৈঠকেই একের পর এক নেতারা হাজির থাকছেন না বলে জানাচ্ছেন। ফলে বৈঠক বাতিল হল।
বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খড়্গের বাসভবনে হতে চলা ‘ইন্ডিয়া’র বৈঠকে সম্ভবত থাকছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং এসপি প্রধান অখিলেশ যাদবও। তবে নীতীশ ব্যক্তিগত ভাবে খড়্গের বাসভবনে হাজির না থাকলেও প্রতিনিধি পাঠাবে বলেছিল জেডিইউ। অখিলেশের ক্ষেত্রেও প্রতিনিধি পাঠানোর সম্ভাবনা রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব নির্ধারিত কর্মসূচিতে উত্তরবঙ্গে থাকবেন। তাই বুধবার দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে হাজির থাকতে পারবেন না। একই কারণে যেতে পারছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে এখনও স্পষ্ট নয়, বুধবার ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঘাসফুলের প্রতিনিধিত্ব করবেন কে? বিহারের মুখ্যমন্ত্রীরও বুধবারের বৈঠকে হাজির থাকতে পারছেন না বলেই সূত্রের খবর।
মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা এবং ছত্তীশগড়ের বিধানসভা ভোটের ফল বেরিয়েছে গত রবিবার। ফল বলছে, উত্তর ভারতের হিন্দি বলয় থেকে কার্যত মুছে গিয়েছে কংগ্রেস। ‘হাত’ছাড়া হয়েছে রাজস্থান, ছত্তিশগড়। মধ্যপ্রদেশেও হেলায় জয় পেয়েছে বিজেপি। কংগ্রেসের মুখ রেখেছে কেবল তেলঙ্গানা। এই চার রাজ্যের ফলাফল যখন প্রায় স্পষ্ট তেমন আবহেই জানা যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বিরোধী নেতৃত্বকে ফোন করে ৬ ডিসেম্বর ‘ইন্ডিয়া’র পরবর্তী বৈঠকে আমন্ত্রণ জানাতে শুরু করেছেন। দিল্লিতে খড়্গের বাসভবনেই এই বৈঠক হওয়ার কথা ছিল।
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা যেমন পূর্ব নির্ধারিত কর্মসূচিতে উত্তরবঙ্গে। তেমনই জানা যাচ্ছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ এবং উত্তরপ্রদেশের নেতা এসপি প্রধান অখিলেশও সম্ভবত বৈঠকে যোগ দিতে পারবেন না।
সূত্রের খবর, আসন রফা নিয়ে মধ্যপ্রদেশে কংগ্রেসের সঙ্গে ‘তিক্ত’ সম্পর্ক তৈরি হয়েছিল এসপির। সেই প্রেক্ষিতে অখিলেশ বৈঠকে গরহাজির থাকতে চলেছেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। যদিও বারাণসীতে সেই উত্তাপ কমানোর চেষ্টাই করতে দেখা গিয়েছে অখিলেশকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…