চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে যোগ দিতে কলকাতায় হাজির ভাইজান

খবর লাইভ : ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র  উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বলিউডের ভাইজান সলমন খান। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  দেওয়া কথা রাখতে আজ সকাল সকাল কলকাতায় এসে পৌঁছলেন ‘টাইগার’। প্রিয় তারকাকে একঝলক দেখার জন্য শীতের সকালেও গম গম করছিল কলকাতা বিমানবন্দর চত্বর। মঙ্গলবার সকাল ৬.৪৫ নাগাদ বিমানবন্দরে সলমন নামতেই মিলল উষ্ণ অভ্যর্থনা। নিজের স্টাইলেই অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সুপারস্টার।

প্রত্যেক বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউডের এক ঝাঁক তারকা উপস্থিত থাকেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। গতকালই শহরে এসে পৌঁছেছেন অনিল কাপুর। আজ সকালে এলেন সলমন। কয়েক মাস আগে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান করতে কলকাতায় এসেছিলেন দাবাং খান। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রী সেই সময়ই সলমনকে KIFF এর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এদিন ভাইজানের জন্য বিমানবন্দরে বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থাও ছিল । বিকেল পাঁচটা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ধরা দেবেন সলমন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago