খবর লাইভ : প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস। তিনি সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদকও ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। আজ, মঙ্গলবার তিনি এসএসকেএম হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি লিভারের অসুখে ভুগছিলেন।
আরও পড়ুনঃ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে যোগ দিতে কলকাতায় হাজির ভাইজান
জানা গিয়েছে, আজ দুপুরে প্রয়াত নারায়ণ বিশ্বাসের দেহ প্রথমে আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে। তারপর সড়কপথে দেহ নিয়ে যাওয়া হবে বালুরঘাটে। আগামিকাল, বুধবার সিপিএমের জেলা দফতর ও গঙ্গারামপুরের দলীয় কার্যালয় হয়ে সকাল ১১টায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রাক্তন মন্ত্রীর দেহ দান করা হবে।
সাতের দশকের গোড়ায় সিপিএমের দলীয় সদস্যপদ পেয়েছিলেন নারায়ণ বিশ্বাস। ১৯৯৩-১৯৯৮ পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের জেলা সভাধিপতি ছিলেন। তারপর তিনি বিধায়ক হন। ২০০১-২০১১ বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার সদস্যও ছিলেন। বর্তমানে তিনি ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…