খবর লাইভ : এশিয়ার বৃহত্তম বাজার, মহারাষ্ট্রের লাসালগাঁওতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। পেঁয়াজের দাম পাঁচগুণ বেড়ে যাওয়ায় অশনি সঙ্কেত দেখছেন ব্যাবসায়ীরা৷ মহারাষ্ট্র থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজের চাহিদার বেশির ভাগটাই মেটানো হয়৷ কিন্তু রবিবার থেকে বৃষ্টি ও শিলাবৃষ্টির জন্য বাজারে পেঁয়াজের দাম খুচরো বাজারে ইতিমধ্যেই কেজি প্রতি ৪৫ টাকায় পৌঁছেছে৷ বর্তমানে গুদামে থাকা পেঁয়াজ সরবরাহ করেই চাহিদা মেটানো হচ্ছে বলে জানিয়েছে নাসিকের ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা এনএইচআরডিএফ৷ সে জন্য আগামী দিনে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে৷
মহারাষ্ট্রের নাসিক জেলায় সোমবার পেঁয়াজের পাইকারি দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।নাসিকের নিফাদ তালুকের লাসালগাঁও পাইকারি বাজারে গড় দাম গত সপ্তাহের ৩,৭০০ টাকার পরিবর্তে ৪,৫০০ টাকা প্রতি কুইন্টালে পৌঁছেছে। ব্যবসায়ীরা বলেছেন, এই এক দিনের লাফ শুধু মাঠে থাকা এবং কাটা ফসল নষ্ট হওয়ার কারণে।নাসিকের ডিন্ডোরি তালুকের ব্যবসায়ীরা বলেছেন, “অনেক অংশে দেরিতে খরিফ ও খরিফ ফসলের কাটা শুরু হয়েছে। জমিতে কেটে রাখা পেঁয়াজকে শিলাবৃষ্টির ধাক্কা সহ্য করতে হয়েছে।”
আরও পড়ুনঃ ফের আমেরিকার গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূতকে হেনস্থা খালিস্তানিদের
জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন অংশ থেকে ফসলের ক্ষতির কারণে এক দিনে দাম বেড়েছে।নাসিক, আহমেদনগর, পুনে, ধুলে এবং মহারাষ্ট্রের অন্যান্য অংশে রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। নাসিক, নন্দুরবার এবং অন্যান্য জেলাগুলিতেও শিলাবৃষ্টি হয়েছে। যা সোমবারও চলছে।শুধুমাত্র নাসিকে কয়েক ঘণ্টার মধ্যে ৩০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…