খবর লাইভ : মাঝপথে থমকে গেছে উদ্ধার কাজ। উত্তরকাশীর সুড়ঙ্গের ধস সরিয়ে কবে শ্রমিকদের বাইরে আসা সম্ভব হবে তা নিয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। খননযন্ত্র ভেঙে যাওয়ার কারণে বিকল্প পথ খুঁজতে শুরু করেছেন উদ্ধারকারীরা। আর সেটা করতে গিয়েই সময় দীর্ঘ হচ্ছে বলে অনুমান বিশেষজ্ঞদের। কত দিনে উদ্ধারকাজ শেষ হবে, নির্দিষ্ট করে তারিখ বলতে পারছেন না আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্ড ডিক্সও।
দুসপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নির্মীয়মান সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়নি। বারবার যন্ত্র বিকল হওয়ায় ম্যানুয়াল ড্রিলিং পদ্ধতির দিকে ঝুঁকেছেন উদ্ধারকারীরা, কিন্তু এখনও পর্যন্ত আশা ব্যঞ্জক কোন খবর মেলেনি। আজ সকাল থেকে শাবল-গাঁইতি দিয়েই বাকি অংশ খুঁড়ে ফেলার ভাবনায় রয়েছেন উদ্ধারকারীদের। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ বলছেন, উদ্ধারকাজ সম্পন্ন হতে আরও এক মাস লেগে যেতে পারে। ডিক্স জানাচ্ছেন, এখন থেকে এক মাসের মধ্যে যে কোনও মুহূর্তেই শ্রমিকরা বাইরের আলো দেখতে পাবেন। তবে সেটা কত তারিখ হবে তা বলা সম্ভব নয়। কিন্তু বড়দিনে যে তাঁরা পরিবারের সঙ্গেই সময় কাটাবেন এ ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। আরও এক মাস? উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারে। হায়দরাবাদ থেকে নতুন যন্ত্র এসেছে। আজ ফের শুরু খোঁড়াখুঁড়ি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…