মোদি রাজ্যে প্রবল বর্ষণ! বজ্রপাতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

খবর লাইভ : অসময়ে বৃষ্টির জেরে বড় অঘটন মোদি রাজ্য গুজরাটে। বজ্রাঘাতের জেরে মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। এছাড়া বিস্তীর্ণ এলাকা জুড়ে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে খবর, আচমকা বজ্রপাতের জেরে গুজরাটের ১৩ জেলায় মোট ২৪ জন মারা গিয়েছেন। পাশাপাশি অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে এদিন ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে সোমবার সাফ জানানো হয়েছে, এদিন গুজরাটের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমলেও দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্রের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে৷ পাশাপাশি গুজরাট প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যের ২৫২টি ব্লকের মধ্যে ২৩৪টি ব্লকেই রবিবার বৃষ্টি হয়েছে৷ সুরাট, সুরেন্দ্রনগর, খেড়া, তাপি, ভারুচ এবং আমরেলির মতো জেলাগুলিতে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে ৫০ থেকে ১১৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ ফের আমেরিকার গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূতকে হেনস্থা খালিস্তানিদের

এক্স হ্যান্ডেলে শাহ লেখেন, খারাপ আবহাওয়া ও বজ্রপাতের কারণে গুজরাটে বহু মানুষের মৃত্যুর খবরে আমি শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago