খবর লাইভ : লোকসভা ভোটের আগে একের পর এক বিস্ফোরক মন্তব্যে বঙ্গ বিজেপি নেতাদের প্রবল অস্বস্তিতে ফেলছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। এবার ধর্মতলায় অমিত শাহের সভার আগে ফের দলের সাধারণ কর্মী-সমর্থকদের কাছে বার্তা দিয়ে রাজ্য নেতাদের তোপ দাগলেন অনুপম। যা নিয়ে গেরুয়া শিবিরেড অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে।
আগামী ২৯ নভেম্বর বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির জনসভা। প্রধান বক্তা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বেসুরো অনুপম তাল কাটছেন সভারই।
অনুপম ফের একবার ফেসবুক লাইভ করে কার্যত ‘বিদ্রোহ’ ঘোষণা করে দিলেন রাজ্যে নেতাদের বিরুদ্ধে। ফেসবুক লাইভে বলতে শোনা যায়, ‘প্রচুর বাধান সম্মুখীন হচ্ছি, চোর তৃণমূল ও চোর বিজেপি দুটোই শত্রু, ঘরে বাইরে আমার শত্রু, তাই আমার রিস্ক বেশি।’ একইসঙ্গে তাঁর বিস্ফোরক অভিযোগ, পার্টিতে ধান্দাবাজ রয়েছে, একদিকে পদাধিকারী আর অন্যদিকে রাতে তৃণমূলের সঙ্গে বৈঠক হচ্ছে।
আরও পড়ুনঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু শাবক-সহ তিনটি হাতির, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
অনুপমের আরও অভিযোগ, অযোগ্য নেতাদের জন্যেই বহু কর্মী অন্য দলে যাওয়ার পরিকল্পনা করছে। দলের কয়েকজনকে তৃণমূলের সঙ্গে সেটিং করে চলা লোক বলেও ব্যাখ্যা করেন অনুপম। যোগ্য না হলেও স্তাবক ও কাছের লোকদের জেলা সভাপতি করা হচ্ছে। লোকসভা ভোটে টিকিট দেওয়ার ক্ষেত্রেও যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে কাছের মানুষকে টিকিট দেওয়ার চেষ্টা করবে। সংগঠন নিয়ে রাজ্য নেতৃত্ব এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে।
শাহি সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের অভিযোগ, ‘বঙ্গ বিজেপি সাধারণত আমাকে এভাবেই এড়িয়ে চলে। উচ্চ নেতৃত্ব এলে সভায় থাকার ইচ্ছা থাকে সকলেরই। আমায় সেখানে ডাকা হয় না।’
Anupam Hazra-bjp-slams-bengal-leadership-amit shah-meeting-kolkata
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…