২০ বছর পর গাজায় পা রাখলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

 খবর লাইভ : ২০ বছরে গাজায় পা দেননি ইজরায়েলের কোনও প্রধানমন্ত্রী। ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি চলার মাঝেই রবিবার গাজায় যান নেতানিয়াহু। কথা বলেন সেখানকার ইজরায়েলি সেনা আধিকারিকদের সঙ্গে। চলতি সামরিক পরিস্থিতিতে তাঁর এই সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

গাজার মাটিতে দাঁড়িয়েই প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটিকে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, জয় না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে। তিনি বলেছেন, কোনও কিছুই আমাদের আটকে রাখতে পারবে না। কারণ আমরা বুঝতে পেরেছি যে, আমাদের কাছে শক্তি আছে, ইচ্ছা আছে, অঙ্গীকার আছে। তাই যুদ্ধে যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি, তাতে আমরা সফল হবই।
এদিকে সাময়িক যুদ্ধবিরতির তৃতীয় দিনে গতকাল রবিবার গাজা উপত্যকা থেকে আরও ১৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ৪ বছর বয়সী এক মার্কিন শিশুও আছে। একই দিন ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, গতকাল তারা ১৩ জন ইজরায়েলি, ৩ জন থাই এবং ১ জন রুশ নাগরিককে হস্তান্তর করেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস বলেছে, গাজা থেকে মুক্তি পাওয়া ১৭ জিম্মিকে তারা সফলভাবে স্থানান্তর করেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago