সলমনকে শাসাতে গায়ক জিপ্পির বাড়িতে গুলি চালালো গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই!

খবর লাইভ : সলমন খানকে ‘ভাই’ সম্বোধন করে বিপাকে পাঞ্জাবি গায়ক জিপ্পি গরিওয়াল।তাকে চমকে দেওয়ার পাশাপাশি, সলমন খানকেও নিশানা করল কুখ্যাত গ্যাংস্টার। এবার তার বাড়িতে এলোপাথাড়ি গুলি চলল।সৌজন্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। জানা গিয়েছে, শনিবার কানাডায় ভেনক্যুভারের হোয়াইট রক এরিয়ায় তার বাড়ির সামনে হামলা চালায় একদল দুষ্কৃতী। এর পরই কুখ্যাত লরেন্স ঘটনার দায় স্বীকার করে। এভাবেই ফের শাসালো ওই কুখ্যাত গ্যাংস্টার। এমনকী,আরও একধাপ এগিয়ে সোশ্যাল মিডিয়ায় সলমনকে উদ্দেশ্য করে এক বার্তা দেয় সে। কোনওরকম রাকঢাক না করেই সরাসরি লেখে, ‘তুমি তো সলমন খানকে ভাই বলে ডাকো। এবার তোমার ভাইয়ের সময় এসেছে তোমাকে বাঁচানোর। এই বার্তাটি তার জন্যও।’
এরই পাশাপাশি,সলমনের উদ্দেশে তার বার্তা, ‘সলমন একদম ভেবো না যে দাউদ তোমাকে বাঁচাবে। এবার কেউ বাঁচাতে পারবে না তোমাকে। সিদ্ধু মুসেওয়ালার মৃত্যুর পর তোমার নাটকীয় প্রতিক্রিয়া সবাই নজর করেছে। আমরা সকলেই জানি ও কীরকম অপরাধী ছিল। কী ধরনের অপরাধ করেছিল। সিদ্ধুর জন্যও তোমার মন কেঁদে উঠেছিল, তাই বেশি শোক করেছিলে। সলমন এখন কিন্তু তুমি আমাদের হাতের নাগালে। এটা ট্রেলার দেখালাম। এবার পুরো সিনেমা দেখানো বাকি। যে দেশে যাওয়ার ইচ্ছে যাও। মৃত্যুর জন্য কোনও ভিসার প্রয়োজন হয় না। ওটা অপ্রত্যাশিতভাবেই আসে।’
জিপ্পি বা সলমন, কেউই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।যদিও এবারই প্রথম নয়। বছর খানেক ধরেই ভাইজানকে খুনের হুমকি দিয়ে আসছে বিষ্ণোই গ্যাং মাস্টার লরেন্স।এবার প্রকাশ্যে শাসানোয় বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago