অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেই মন খারাপ শামির, কেন জানেন?

খবর লাইভ : রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া মহারণ। বিশ্বকাপের লড়াইয়ে কোন দল একে অপরকে টেক্কা দেয় সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী। তবে রবিবার খেলা শুরুর আগেই বড় দুশ্চিন্তায় পড়লেন ভারতের নির্ভরযোগ্য স্তম্ভ মহম্মদ শামি। রবিবার সকালেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিল আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসেই ছেলের খেলা দেখবেন শামির মা। কিন্তু তা একেবারেই যে সত্যি নয়, সেই খবর সামনে এল। সূত্রের খবর, এদিন হাইভোল্টেজ ম্যাচের আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন শামির মা। রবিবার সকালেই অসুস্থ হয়ে পড়েন অঞ্জুম আরা।

এদিকে অসুস্থ হওয়ার পরই উত্তর প্রদেশের আমরোহার একটি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয় তাঁকে। শামির মায়ের সঙ্গে বর্তমানে তাঁর মেয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। এদিন সকালে বাড়িতেই শামির মায়ের প্রাথমিক চিকিৎসা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সুস্থই রয়েছেন তিনি। এদিকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেই রবিবার সকালে মহম্মদ শামির সঙ্গে ফোনে কথা বলেন তাঁর মা। ছেলের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন এবং ম্যাচের জন্য অগ্রিম শুভেচ্ছাও জানান। তারপরই এমন খবরে শামি কিছুটা হলেও ভেঙে পড়েছেন বলে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago