Cricket - ICC Cricket World Cup 2023 - Final - India v Australia - Narendra Modi Stadium, Ahmedabad, India - November 19, 2023 A pitch invader in support of Palestine amid the ongoing conflict between Israel and the Palestinian Islamist group Hamas with India's Virat Kohli REUTERS/Adnan Abidi
খবর লাইভ : ফাইনালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। ভারতের ইনিংসের ১৪তম ওভারে ঢুকে পড়লেন এক দর্শক। খেলা ৪৫ সেকেন্ড বন্ধ রাখতে হয়। রাজনৈতিক বার্তা লেখা জার্সি এবং মুখে প্যালেস্তাইনের পতাকা আঁকা মাস্ক পরে মাঠে ঢুকে পড়েন তিনি। মাঠে তখন ছিলেন অমিত শাহ।
আরও পড়ুনঃ ভারতীয় দলের কোন কোন তারকা নজির গড়ার অপেক্ষায়?
বল করছিলেন অ্যাডাম জাম্পা। ব্যাট করছিলেন বিরাট কোহলি। চতুর্থ বলের আগেই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তিনি সটান চলে যান কোহলির কাছে। তাঁর সাদা জার্সিতে লেখা ছিল ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন’ অর্থাৎ প্যালেস্তাইনে বোমা ফেলা বন্ধ করো। তিনি কোহলিকে জড়িয়ে ধরেন। স্বাভাবিক ভাবেই কোহলি অপ্রস্তুত হয়ে ওই দর্শককে সরিয়ে দিতে চান। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান। কিন্তু দর্শকাসন থেকেই সবই দেখতে পেয়েছেন অমিত শাহ এবং তাঁর পুত্র তথা বোর্ড সভাপতি জয় শাহ। কড়া নিরাপত্তার পরেও অপ্রীতিকর ঘটনা এড়ানো গেল না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…