চাঁদের হাট স্টেডিয়ামে! আশা ভোঁসলে,শাহরুখ খানের সঙ্গে খেলা দেখছেন সদগুরু

খবর লাইভ : ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলছে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে । কানায় কানায় পূর্ণ দর্শকাসন। টসে জিতে অস্ট্রেলিয়া ভারতকে ব্যাট করতে পাঠানোয় ধামাকাদার ইনিংসের আশা করেছিলেন ক্রীড়া প্রেমীরা। কিন্তু শুরুতেই শুভমন,রোহিত আর শ্রেয়স আউট হয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ ফ্যানেদের কপালে। যদিও পরিস্থিতি অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করছেন বিরাট কোহলি এবং কে এল রাহুল। খেলার মাঝেই ক্যামেরা ধরল স্টেডিয়ামের ভিআইপি অতিথিদের। দেখা মিলল বর্ষীয়ান সংগীত শিল্পী আশা ভোঁসলে । মাঠে উপস্থিত শাহরুখ খানও। তবে নজর কাড়লেন শচীন তেন্ডুলকরের পাশে বসে থাকা সদগুরু! বলিউড তারকাদের উপস্থিতিতে ঝলমল করছে স্টেডিয়াম।

ক্রিকেটের সঙ্গে বিনোদন জগতের সম্পর্ক নতুন কিছু নয়। ঠিক যেমন বড় ম্যাচে বিরাটের খেলা দেখতে অনুষ্কা শর্মার উপস্থিতি ভীষণভাবে কাঙ্খিত। এদিনও ক্যামেরা ধরেছে কোহলি পত্নীকে। তাঁর ঠিক পাশেই বসে থাকতে দেখা গেছে সুনীল শেট্টি কন্যা, কে এল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টিকে। সেমিফাইনাল দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির ছিলেন রণবীর কাপুর। এদিন আরেক রণবীরের দেখা পেলেন ক্রিকেটপ্রেমীরা। দীপিকা পাড়ুকোনকে নিয়ে হাজির রণবীর সিং। চোখে রোদ চশমা থাকায় তাঁর অভিব্যক্তি খুব একটা স্পষ্ট নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে এদিন স্টেডিয়ামে দেখা গেল। যদিও ম্যাচের ২৫ ওভার পর্যন্ত ক্যামেরার সামনে ধরা দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago