খবর লাইভ : জন্মদিনে বিরাট কীর্তি কোহলির। এদিন বিশ্বকাপে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। আর এদিনই জন্মদিন বিরাটের। আর জন্মদিনে বিরাট ইনিংস খেললেন কোহলি। প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান করে গড়লেন নজির। ১০১ রানের অপরাজিত ইনিংস খেললেন বিরাট। আর সেই সুবাদেই একদিনের ক্রিকেট জীবনে ৪৯ তম শতরান করলেন বিরাট। ছুঁলেন সচিন তেন্ডুলকরের ইনিংস। আর নজির গড়ে উচ্ছ্বসিত বিরাট।
ইনিংসের বিরতিতে ৪৯ তম শতরান করে বিরাট বলেন,” জন্মদিনের দিন শতরান করতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য। সেটাও আবার এমন একটা মাঠে।এমন বিশাল সংখ্যক দর্শকের সামনে শতরান করতে পেরেছি। দারুণ অনুভূতি।”
শতরান করলেও ইডেনের পিচে রান করা কঠিন বলে জানান বিরাট। এই নিয়ে কোহলি বলেন,” এমন পিচে ব্যাট করা কঠিন। রোহিত এবং শুভমন শুরুটা খুব ভাল করেছিল। বল থমকে আসছিল। ধীরে ধীরে পিচে স্পিন ধরতে শুরু করে। আমার দায়িত্ব ছিল শেষ পর্যন্ত ব্যাট করা। দল আমাকে তেমনটাই বলেছিল। শ্রেয়সও খুব ভাল খেলল। পিচটা মন্থর। আমাদের দলে ভাল বোলার আছে। দ্রুত উইকেট তুলতে হবে। শুরুতেই উইকেট নিলে চাপে ফেলে দেওয়া যাবে ওদের।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…