খবর লাইভ : রেশন মামলায় তদন্তে ইডি দুদিন ধরে তল্লাশি অভিযান চালাচ্ছে রেশন ডিলার থেকে শুরু করে বিভিন্ন চাল ও আটা কলে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে উলুবেড়িয়ায় অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের চালকলে তল্লাশি চালানো হয়।
এরই পাশাপাশি শনিবার সকাল আটটা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এজেসি বোস রোডে অঙ্কিত ইন্ডিয়ার অফিসে তল্লাশি চালায় ইডি। রেশনের আটা এনে প্যাকেটবন্দি করে খোলা বাজারে বিক্রি হত বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। কলকাতা-সহ চার জেলার ১৬ জায়গায় একযোগে ইডির অভিযান।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, অঙ্কিত ইন্ডিয়ার সঙ্গে বাকিবুরের যোগ আছে।
এজেসি বোস রোডে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের আটার প্যাকেজিং সংস্থায় রবিবার সকাল থেকে তল্লাশি চালায় ইডি।এরই পাশাপাশি, হাওড়ার উলুবেড়িয়া ও ডোমজুড়ে অঙ্কিত ইন্ডিয়ার চাল ও আটাকলে তল্লাশি চলে। বনগাঁয় বাকিবুর-যোগে সাহা ব্রাদার্সের চাল ও আটাকলে ১৯ ঘণ্টা তল্লাশি চালানো হয় । বনগাঁয় হোটেলে হানার সঙ্গে তিন মালিকের বনগাঁর কালুপুর চালকলেও ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান।
আরও পড়ুনঃ দুরন্ত ইনিংস কোহলির, প্রোটিয়াদের সামনে ৩২৭ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া
সল্টলেকে বনগাঁর আটা কলের মালিক মন্টু, কালীদাস, মনোতোষ সাহার হোটেল আছে। সেখানেও হানা দেন ইডির অফিসাররা। উত্তর ২৪ পরগনার রহড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের আরেক প্রাক্তন পিএ তাপস বিশ্বাসের বাড়িতেও হানা দেয় ইডি। নদিয়া থেকে রানাঘাট-সহ ছয় জায়গায় তল্লাশি চালায় ইডি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…