দুরন্ত ইনিংস কোহলির, প্রোটিয়াদের সামনে ৩২৭ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া

খবর লাইভ : দক্ষিণ আফ্রিকার সামনে ৩২৭ রানের টার্গেট রাখল ভারতীয় দল। আজ ক্রিকেটর নন্দনকাননে বিশ্বকাপের ম‍্যাচে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব‍্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করল রোহিত শর্মার দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়রের। নজির গড়েন বিরাট। এদিন ইডেনে একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করে ফেললেন তিনি। ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকররকে।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করে টিম ইন্ডিয়া। এদিন ভারতের হয়ে ৪০ রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভারত অধিনায়ক ইনিংস সাজান ৬টা চার এবং দুটো ছয় দিয়ে। আর এদিন ছক্কা মারতেই ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর যুগ্ম রেকর্ড গড়েন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন জোড়া ছক্কা হাঁকিয়ে ভারত অধিনায়ক ছুঁয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকারই এক প্রাক্তন তারকার বিশ্বরেকর্ড। রোহিত এক্ষেত্রে বসে পড়েন এবি ডি’ভিলিয়র্সের সঙ্গে একাসনে। ইনিংস২৩ রান করেন আরেক ওপেনার শুভমন গিল। ৭৭ রান করেন শ্রেয়স আইয়র। ৮ রান করেন কে এল রাহুল। ১০১ রানে অপরাজিত কিং কোহলি। এই রানের সুবাদে নজির গড়লেন তিনি। একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করলেন বিরাট। ছুঁলেন সচিনকে।

আরও পড়ুনঃ টিম ইন্ডিয়ার জার্সি গায়ে রাজভবনে ম্যাচ দেখছেন রাজ্যপাল

এদিকে ২২ রান করেন সূর্যকুমার যাদব। ২৯ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন নুঙ্গি এনগিডি, মার্কো জনসেন, শামশি, কাসিগো রাবাডা এবং কেশভ মহারাজের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago