খবর লাইভ : আটে আট ভারতের। বিশ্বকাপের ম্যাচে এদিন ইডেনে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারাল ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়রের। নজির গড়েন বিরাট। এদিন ইডেনে একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করে ফেললেন তিনি। ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকররকে। ওপর দিকে বল হাতে ৫ উইকেট রবীন্দ্র জাদেজার।
আরও পড়ুনঃ জন্মদিনে ইডেনে বিরাট কীর্তি কোহলির, ছুঁলেন সচিনকে
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করে টিম ইন্ডিয়া। এদিন ভারতের হয়ে ৪০ রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভারত অধিনায়ক ইনিংস সাজান ৬টা চার এবং দুটো ছয় দিয়ে। আর এদিন ছক্কা মারতেই ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর যুগ্ম রেকর্ড গড়েন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন জোড়া ছক্কা হাঁকিয়ে ভারত অধিনায়ক ছুঁয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকারই এক প্রাক্তন তারকার বিশ্বরেকর্ড। রোহিত এক্ষেত্রে বসে পড়েন এবি ডি’ভিলিয়র্সের সঙ্গে একাসনে। ইনিংস২৩ রান করেন আরেক ওপেনার শুভমন গিল। ৭৭ রান করেন শ্রেয়স আইয়র। ৮ রান করেন কে এল রাহুল। ১০১ রানে অপরাজিত কিং কোহলি। এই রানের সুবাদে নজির গড়লেন তিনি। একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করলেন বিরাট। ছুঁলেন সচিনকে। এদিকে ২২ রান করেন সূর্যকুমার যাদব। ২৯ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন নুঙ্গি এনগিডি, মার্কো জনসেন, শামশি, কাসিগো রাবাডা এবং কেশভ মহারাজের।
জবাবে ব্যাট করতে নেমে ৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। সৌজন্যে জাড্ডুর দুরন্ত বোলিং। একাই লিনেন ৫ উইকেট। ম্যাচে এদিন মাত্র পাঁচ রান করে আউট হন কুইন্টন ডি’কক। ১১ রান করেন ভামুমা। ১৩ রান করেন ভ্যান ডার ডুসেন। এক রান করেন ক্লাসেন। ৭ রান করেন কেশভ মহারাজ। ভারতের হয়ে এদিকে দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং কুলদীপ যাদব। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…