আজ শুরু হল উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং

খবর লাইভ : সোমবার থেকে শুরু হল উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। এদিন সকাল ৯টা থেকে সল্টলেকের করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে শুরু হল কাউন্সেলিং। এদিন ৩০০ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে বলে খবর। তবে পরের দিন থেকে ৭০০ জন করে চাকরিপ্রার্থীকে ডাকা হবে।

এদিন সকালে প্রার্থীদের প্রথমে কমিশনের অফিসের বাইরে লাইন দিয়ে দাঁড়াতে দেখা যায়। পরে লাইনে দাঁড়ানো সব প্রার্থীকে একে একে অফিসে বসানো হয় এবং সেখান থেকে তাঁদের ‘ওয়েটিং রুমে’-এ নিয়ে আসা হচ্ছে। এরপরই প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ‘ভেরিফিকেশন’-এর টেবিলে ডাকা হয় বলে খবর। তবে কাউন্সেলিং চলতে চলতে স্কুলের শূন্যপদ সংক্রান্ত তথ্য টিভির পর্দায় ফুটে উঠবে। এ সব তথ্য দেখে প্রার্থী কোন স্কুলের জন্য আবেদন করা যায়, তা জানতে পারবেন। এই ‘ওয়েটিং রুম’ থেকে প্রার্থীদের মূল কাউন্সেলিং ঘরে যেতে হবে। সেখানে গিয়ে প্রার্থী স্কুলের নাম বললে তাঁকে স্কুলের নাম লেখা সম্মতিপত্র দেওয়া হবে।

স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, সোমবার শুধু প্রার্থীরা নিজেদের স্কুল পছন্দ করতে পারবেন এবং তাঁদের সেই অনুযায়ী সম্মতিপত্র দেওয়া হবে। তবে সুপারিশপত্র দেওয়ার অনুমতি এখনও আদালত দেয়নি। আদালত সুপারিশপত্র দেওয়ার অনুমতি দিলে তার পরেই এসএসসি তা দেবে। উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অপেক্ষমাণ প্রার্থী মিলিয়ে মোট ১৩,৩৩৪ জন রয়েছেন। মেধা তালিকায় অন্তর্ভুক্ত ন’হাজার প্রার্থীর কাউন্সেলিং শুরু হল সোমবার থেকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago