খবর লাইভ : মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মূর্তি। অনেক দিন ধরেই মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার (এমসিএ) পরিকল্পনা করছিল এই মূর্তি স্থাপন করার। প্রথমে ঠিক হয়েছিল এবছর সচিনের জন্মদিন, তবে পরে পরিকল্পনা বদলে বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিন করা হয়। পূর্বঘোষণামতোই বুধবার বিকেলে মূর্তি প্রকাশ্যে আনা হয় সচিনের সামনে। কিন্তু মূর্তি উন্মোচন পরের শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় বয়ে যাচ্ছে মন্তব্যের ঝড়। অনেকেই দাবি, মূর্তির মুখ সচিন নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের মতো।
সচিনের মুখ স্টিভ স্মিথের মতো হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। মূর্তিটিতে তৈরি করা হয়েছে সচিনের লফ্ট শটের আদলে। হেলমেট পরা মূর্তিটির চোখ দেখে অনেকে মিল পাচ্ছেন স্মিথের। এই নিয়ে টুইটারে এক সমর্থক লেখেন, ‘স্টিভ স্মিথের প্রভাব এটা। এটা তো স্মিথের মূর্তি মনে হচ্ছে। হতে পারে স্মিথকে বানাতে গিয়ে সচিনকে বানিয়ে ফেলেছে। সচিনের মূর্তি দেখে আর এক নেটিজেন মন্তব্য করেন,” সচিনের নামে স্টিভ স্মিথের মূর্তি উদ্বোধন করছে, মনে হচ্ছে এটা ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুষ্ঠান।”
এদিকে নিজের মূর্তি উন্মোচনের দিন সচিন বলেন, “আমার কাছে বিশেষ মুহূর্ত। এবছরের ফেব্রুয়ারি নাগাদ আমাকে মূর্তি তৈরির কথা জানানো হয়। খুব খুশি হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে প্রতিক্রিয়া জানাব। এখানে আজ দাঁড়িয়ে খুব ভাল লাগছে। মনের মধ্যে হাজার হাজার ছবি ভিড় করে আসছে। কত অসাধারণ স্মৃতি রয়েছে এই স্টেডিয়ামের সঙ্গে। এই মাঠ আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…