ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

খবর লাইভ : সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। দেশের শীর্ষ আদালত শুক্রবার সাফ জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে ফের এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে কলকাতা হাই কোর্ট মামলাকারীদের পক্ষে রায় দেওয়ার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।

২০২২ সালের ৩ নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। যার প্রথম শুনানি হয় ২৮ নভেম্বর। ওই দিনই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর অর্থাৎ ওই দিনই মামলা শেষ হবে। পরে রাজ্য আইনজীবী বদল করে অভিষেক মনু সিংভির হাতে দায়িত্ব তুলে দেয়। এরপর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে পিছিয়ে গিয়েছে শুনানি। এরপর ৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হলেও লাভের লাভ কিছুই হল না। ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।

উল্লেখ্য, ২০২২ সালের ২০ মে রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের যুক্তি ছিল, কলকাতা হাই কোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। যা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে দেওয়া একেবারেই অসম্ভব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago