খবর লাইভ : নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিরোধী রাজ্যে সক্রিয় হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার সকাল থেকেই রাজস্থানের ২৫ টি জায়গায় ইডি তল্লাশি শুরু হয়েছে। রাজধানী জয়পুর ছাড়াও তল্লাশি চলছে দৌসাতে। রাজস্থানের জল জীবন মিশন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুবোধ আগরওয়াল নামে এক সরকারি আধিকারিকের বাড়িতে হানা দিয়েছে ইডি।
সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলেকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। তল্লাশি হয় রাজস্থানের কংগ্রেস সভাপতির বাড়িতেও। এই নিয়ে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছিলেন গেহলট। মোদি সরকার এজেন্সি রাজনীতি করে বিরোধীদের কন্ঠ রোধ করতে চাইছে বলে তোপ দেগেছে কংগ্রেস। বেআইনি আর্থিক তছরুপের মামলায় বেশ কয়েকজন ED-র র্যাডারে রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।বেআইনিভাবে টেন্ডার পাওয়া, বিল পাশ করিয়ে নেওয়া ও অনৈতিক কাজ করানো – এইসব ক্ষেত্রেই জনস্বাস্থ্য ও ইঞ্জিনিয়ারিং বিভাগে দুর্নীতি হয়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। গত সেপ্টেম্বর মাসেও মরু রাজ্য জুড়ে তল্লাশি চালানো হয়েছিল। বিরোধীরা বলছে, যেভাবে দেশে বিজেপি সরকার জনপ্রিয়তা হারাচ্ছে তাতে রাজ্যগুলির আসন্ন নির্বাচন এবং আগামী বছরের লোকসভা নির্বাচনে পায়ের তলার মাটি খুঁজে পেতে ক্ষমতার অপব্যবহার করছে মোদি সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…