খবর লাইভ : সাতে সাত ভারতের। একদিনের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। ব্যাটিং থেকে বোলিং, টিম ইন্ডিয়ার যেন চলতি বিশ্বকাপে একেবারে ব্যালেন্সড টিম। সেই সুবাদে এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রানে জয় পেল রোহিত শর্মার দল। লঙ্কানদের হারাল ৩০২ রানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে দাপট মহম্মদ সিরাজ-মহম্মদ শামির। একাই ৫ উইকেট শামির। এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে গেল বিরাট-রোহিতরা।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। প্রথমে ব্যাট করতে নেমে এত রান করে টিম ইন্ডিয়া। তবে এদিন ব্যাট হাতে রান পেলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৪ রান করে আউট হন তিনি। ঘরের মাঠে হতাশ করলেন তিনি। এরপর দলের হয়ে ব্যাট হাতে লড়াই চালান বিরাট-শুভমন। ৯২ রান করেন শুভমন। ৮৮ রান করেন বিরাট। এই রান করতেই নজির গড়েন কোহলি। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসাবে ২০২৩ সালে একদিনের ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করলেন বিরাট। ওপরদিকে এই নিয়ে আটবার এক ক্যালেন্ডার বছরে একদিনের ক্রিকেটে হাজার রান করলেন তিনি। ভেঙে দেন সচিন তেন্ডুলকরের একটি রেকর্ডও। ভারতের তৃতীয় ব্যাটার হিসাবে ২০২৩ সালে একদিনের ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করলেন কোহলি। এই নিয়ে আটবার এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করলেন কোহলি। এর আগে ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮, ২০১৯ সালেও একদিনের ক্রিকেটে ১০০০ রান করেছিলেন কোহলি। আর এর সুবাদে ভেঙে ধিলেন সচিনের বিশ্বরেকর্ডও। সচিন সাতবার একবছরে একদিনের ক্রিকেটে ১০০০ রান করেছিলেন। এতদিন সচিনের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন কোহলি। এদিকে এদিন ব্যাট হাতে ব্যর্থ কে এল রাহুল। মাত্র ২১ রান করেন তিনি। ব্যর্থ সূর্যকুমার যাদবও। মাত্র ১২ রান করেন তিনি। তবে এদিন রান পেলে শ্রেয়স আইয়র। ৮২ রান শ্রেয়সের। ৩৫ রান রবীন্দ্র জাদেজার। এদিন লঙ্কানদের হয়ে ৫ উইকেট দিলশান মাধুশঙ্কার। এক উইকেট চ্যামেরার।
আরও পড়ুনঃ হামাসের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে গদা দিয়ে ঠান্ডা করার নিদান যোগীর
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে ম্যাথিউস, থিকশানা এবং রজিথা ছাড়া আর কেই দুই অঙ্কের ঘর পার করতে পারেনি। ১২ রান করেন ম্যাথিউস। ১২ রানে অপরাজিত থিকশানার। ১৪ রান রজিথার। শূন্যরানে ফেরেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং করুনারত্নে। এক রান করেন কুশল মেন্ডিস। শূন্য রানে ফেরেন সাদিরা, দুশন হেমান্থ, চ্যামেরা। ভারতের হয়ে পাঁচ উইকেট মহম্মদ শামির। তিন উইকেট মহম্মদ সিরাজের। একটি করে উইকেট যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…