শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক নজির গড়ে ম‍্যাচের সেরা মহম্মদ শামি

খবর লাইভ : বিশ্বকাপে এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয় পায় ভারতীয় দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে লঙ্কানদের ৩০২ রানে হারায় রোহিত শর্মার দল। সৌজন্যে মহম্মদ শামির পাঁচ উইকেট। পাঁচ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। আর এই নেওয়ার পাশাপাশি নজির গড়লেন শামি।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মহম্মদ শামি। এর সুবাদে টপকে গেলেন জাহির খান এবং জভাগাল শ্রীনাথকে। বিশ্বকাপের মঞ্চে ৪৫টি উইকেট নিয়ে ফেললেন তিনি। এছাড়াও একদিনের ক্রিকেটে দ্বিতীয় বার টানা তিনটি ম্যাচে চার উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। এর আগে পাকিস্তানের ওয়াকার ইউনিস এই কীর্তি গড়েছিলেন। এছাড়াও বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন শামি। তিনি ছুঁয়ে ফেললেন মিচেল স্টার্ককে।

এদিকে এদিন পাঁচ উইকেট নেওয়ায় ম‍্যাচের সেরা হন শামি। নিজের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত বাংলার বোলার। ম‍্যাচের সেরার পুরস্কার নিতে এসে শামি বলেন,”আমি সব সময় চেষ্টা করি সঠিক এলাকায় বল করতে। সব সময় ছন্দে থাকতে চাই। বড় প্রতিযোগিতায় ছন্দ একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া খুব মুশকিল। তার জন্যে সঠিক এলাকা এবং নির্দিষ্ট লেংথে বল করাই আমার মূল লক্ষ্য থাকে। তাছাড়া, সাদা বলের ক্রিকেটে ছন্দ ধরে রাখাই আসল। ঠিক জায়গায় বল করলে পিচ থেকে সাহায্য পাওয়া যায়। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” এরপর শামি আরও বলেন,” আমাদের বোলারেরাও দারুণ ছন্দে রয়েছে। পেসারদের কাছে ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি। যে ছন্দের মধ্যে আমরা রয়েছি সেখানে প্রত্যেকে একে অপরের সাফল্য উপভোগ করছি। তার চেয়েও বড় কথা, একটা একতা নিয়ে বল করছি। ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago