রেশন দুর্নীতিতে বালুর ‘সঙ্গী’ ছিলেন আরও কয়েক জন বাকিবুর! দাবি ইডির

খবর লাইভ : দুর্নীতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ‘সঙ্গী’ ছিলেন আরও কয়েক জন বাকিবুর! রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রাথমিক ভাবে তেমনটাই মনে করছেন ইডির আধিকারিকেরা। তবে তদন্তকারীরা এটাও মনে করছেন যে, ধারে এবং ভারে ধৃত বাকিবুরের সমগোত্রীয় ছিলেন না অন্য বাকিবুরেরা। তবে বাকিবুরের সঙ্গে পেশায় মিল রয়েছে তাঁদেরও। তাঁরাও কেউ কেউ মিল মালিক। কেউ কেউ আবার অন্য ব্যবসার সঙ্গেও যুক্ত। তবে অন্য বাকিবুরেরাও দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন বলে এক প্রকার নিশ্চিত ইডি।

এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে জ্যোতিপ্রিয়কে। ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এখনও পর্যন্ত নেপথ্যে থাকা কিন্তু তদন্তকারীদের আতশকাচের তলায় থাকা ওই মিল মালিকদের ভূমিকার দিকটিও। বাকিবুরকে গ্রেফতার করার পর তাঁকে জিজ্ঞাসাবাদের সূত্রেই বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়ের নাম উঠে আসে।

আরও পড়ুনঃ উৎসবের মরসুমেই বাড়ল গ্যাসের দাম!

আটা নিয়ে গরমিলের কথা জানত দু’পক্ষই। পুরোটাই চলত মিলমালিক এবং সরকারি সরবরাহকারীদের বোঝাপড়ায়। সঠিক দামে কম আটা বুঝে নেওয়ার জন্য ভাল দাম পেতেন রেশনের সরকারি সরবরাহকারীরা। অতিরিক্ত পরিমাণ অর্থ উপার্জনের জন্য বাকিবুরের মতো মিল মালিকেরা ‘বাঁকা পথ’ ধরতেন বলে মনে করছেন তদন্তকারীরা।

সাধারণ মিল মালিক এবং ব্যবসায়ী হলেও খাদ্য দফতরে অবাধ যাতায়াত ছিল বাকিবুরের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago