নিজেকে ডিভোর্সি বলে দাবি সচিনের, নির্বাচনী হলফনামায় কংগ্রেসের তরুণ তুর্কির ব্যক্তিগত জীবন!

খবর লাইভ : জোরকদমে চলছে রাজস্থানে নির্বাচনী প্রস্তুতি। মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেসের অন্যতম তরুণ তুর্কি সচিন পাইলট। এরপর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু। জানা যাচ্ছে নির্বাচনী হলফনামায় নিজেকে ডিভোর্সি বলে দাবি করেছেন সচিন। এরপর থেকেই জল্পনা শুরু রাজনৈতিক মহলে।

রাজনৈতিক পরিবারের মেয়ে সারা আবদুল্লার সঙ্গে সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য কাটানোর পর এবার বিচ্ছেদের খবর প্রকাশ্যে হয়ে এল। ২০০৪ সালে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লার কন্যা সারার সঙ্গে সাংসারিক জীবন শুরু করেন দোর্দণ্ডপ্রতাপ কংগ্রেস নেতা রাজেশ পাইলটের ছেলে সচিন পাইলট। লন্ডনে এমবিএ পড়ার সময়েই দুজনের মধ্যে বন্ধুত্ব এবং পরবর্তীতে তা প্রেমের দিকে এগোয়। বিয়ে এবং রাজনৈতিক ক্যারিয়ার দুই ক্ষেত্রেই যথেষ্ট চড়াই উতরাই পার করেন কংগ্রেস নেতা। ৪৬ বছর বয়সী সচিন এবার রাজস্থানের টঙ্ক কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন। রাজ্য রাজনীতিতে বিদ্রোহী কংগ্রেস নেতা হিসাবেই তাঁর পরিচিতি রয়েছে। যদিও রাজনীতির ময়দানে কখনই সক্রিয় হতে দেখা যায়নি সারাকে। দুই পরিবার এই বিয়েতে প্রাথমিকভাবে সম্মতি দেননি। বিশেষ করে ধর্মীয় বিভেদ থাকায়, নিজেদের প্রেমকে পরিণতি দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল সচিন এবং সারা দুজনকেই। শেষমেষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন যুগলে। বিচ্ছেদ নিয়ে জল্পনা বেশ কিছুদিন ধরেই ছিল, তবে নির্বাচনী হলফনামায় তা উল্লেখ করায় এবার নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

২০১৮ সালে জমা দেওয়া হলফনামায় স্ত্রীয়ের কথা উল্লেখ করেছিলেন সচিন। তবে এবার তিনি নিজেকে ডিভোর্সি পরিচয় দিয়েছেন। সচিন জানান, তাঁর দুই সন্তান আরান ও বেহান তাঁর ওপর নির্ভরশীল। হলফনামায় কংগ্রেস নেতা সচিন পাইলট বলেছেন, ২০১৮ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩.৮ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে মোট সম্পত্তির পরিমাণ হয়েছে ৭.৫ কোটি টাকা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago