অ্যাপল থেকে মহুয়া মৈত্র-সহ একাধিক নেতার আইফোনে হ্যাকিংয়ের সতর্কবার্তা !

খবর লাইভ : অ্যাপল থেকে মহুয়া মৈত্র-সহ একাধিক নেতার আইফোনে আচমকা আসছে সতর্কবার্তা। কী লেখা আছে সেখানে? নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। যা নিয়ে তুমুল শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মহুয়া মৈত্র তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘‘রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন— সম্ভবত এ সব দেখে হ্যাকারেরা নির্দিষ্ট করে আপনাকেই ‘টার্গেট’ করেছে।’’অ্যাপ্‌ল থেকে আরও বলা হয়েছে, ‘‘এই রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা যদি আপনার আইফোনে এক বার ঢুকতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।’

আরও পড়ুনঃ সকাল থেকে জেরায় ভেঙে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক!
অন্যদিকে একইরকম একটি পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। তিনি জানিয়েছেন, তিনিও অ্যাপ্‌ল থেকে এমন সতর্কবার্তা পেয়েছেন। যে অ্যাপ্‌ল আইডি থেকে তাঁকে ইমেল পাঠানো হয়েছে, তার সত্যতা যাচাই করেছেন সাংসদ। স্ক্রিনশট পোস্ট করে কেন্দ্রের উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘‘সরকারের বেকার কর্মচারীদের আমার মতো করদাতার জন্য ব্যস্ত রাখতে পেরে ভাল লাগছে।’’ এর পর প্রধানমন্ত্রীর দফতরকে উল্লেখ করে শশী থারুর লিখেছেন, ‘‘এর চেয়ে জরুরি কাজ আর পেলেন না?’’
এই বার্তা পেয়ে তার স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘‘কেন্দ্রীয় সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপ্‌ল থেকে সেই সতর্কবার্তা পেয়েছি।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago