হাসপাতালে মেলেনি বেড, ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে ছটফটিয়ে মৃত্যু প্রাক্তন বিজেপি সাংসদ পুত্রের

খবর লাইভ : হাসপাতালে বেডের ঘাটতির কারণে মেলেনি চিকিৎসা। উত্তরপ্রদেশ লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে মৃত্যু হল প্রাক্তন বিজেপি সাংসদের ছেলের। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে জোটেনি বেড, শনিবার রাতে হাসপাতালেই মৃত্যু হয়েছে প্রাক্তন সাংসদ ভৈরন প্রসাদ মিশ্রের ছেলের। শনিবার রাত ১১টা নাগাদ ছেলে প্রকাশ মিশ্রকে নিয়ে হাসপাতাল আসেন প্রাক্তন বিজেপি সাংসদ। সেই সময়ে হাসপাতালে কর্মরত ডিউটি অফিসার প্রকাশকে ভর্তি নিতে অস্বীকার করে। স্পষ্ট জানিয়ে দেন, হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে বেড ফাঁকা নেই। তাই তার পক্ষে প্রাক্তন সাংসদ পুত্রকে ওই হাসপাতালে ভর্তি নেওয়া সম্ভব নয়। কিডনির অসুখে ভুগছিলেন প্রকাশ মিশ্র। শনিবার চিকিৎসা না পেয়ে ১ ঘণ্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

চিকিৎসার অভাবে ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না ভৈরন প্রসাদ মিশ্র। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে ধর্নায় বসেছেন পুত্রহারা পিতা। হাসপাতালের পরিস্থিতি বেগতিক হওয়ায় সঞ্জয় গান্ধী পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ডিরেক্টর এবং সিএমএস সেই রাতেই ঘটনাস্থলে পৌঁছয়। ভোর ৪টের দিকে দেখা করেন প্রাক্তন বিজেপি সাংসদের সঙ্গে। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শেষমেশ ধর্না থেকে সরে দাঁড়ান ভৈরন।

আরও পড়ুনঃ সকাল থেকে জেরায় ভেঙে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক!
জানা গিয়েছে, প্রাক্তন সাংসদ পুত্রের মৃত্যুর ঘটনাটি তদন্তের জন্যে সঞ্জয় গান্ধী পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের কর্তৃপক্ষ দ্বারা একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পেশ হতেই সেই মত ব্যবস্থা নেওয়া হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago