Exclusive
খবর লাইভ : শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার রাতেই হাসপাতাল থেকে সিজিওতে নিয়ে যাওয়া হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আজ সকাল হতে না হতেই ইডি আধিকারিকরা তাঁকে জেরা করতে শুরু করেছেন বলে খবর।
ইডি সূত্রে জানা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আলাদা সেলের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ২জন কেন্দ্রীয় জওয়ান ও ১ জন রাজ্য পুলিশের কনস্টেবল রয়েছেন। রাতেই সিজিওতে পৌঁছে যান মন্ত্রী কন্যা। আদালত আগেই জানিয়েছিল যে জ্যোতিপ্রিয় মল্লিককে বাড়ি থেকেই পোশাক আর খাবার দেওয়া হবে। সেই সব নিয়ে রাতে ইডি দফতরে যান প্রিয়দর্শিনী। রেশন বণ্টন মামলায় আগামী ১০ দিন নিজেদের হেফাজতে রেখেই মন্ত্রীকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় কন্যা এবং তাঁর স্ত্রীর ব্যাংকের লকারের চাবি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি গতকাল নথি নিয়ে সল্টলেকে উপস্থিত হন জ্যোতিপ্রিয় মল্লিকের দাদাও। ধৃত বাকিবুরের সঙ্গে মুখোমুখি বসিয়ে আজ মন্ত্রীকে জেরা করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…