খবর লাইভ : শুক্রবারই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। আর সেই উপলক্ষে বেশি রাত পর্যন্ত মেট্রো রেল ও সরকারি-বেসরকারি বাস চলবে বলে খবর। রাজ্য পরিবহণ নিগম ইতিমধ্যে জানিয়েছে তাদের সব ক’টি গুরুত্বপূর্ণ রুটে প্রায় মধ্যরাত পর্যন্ত বাস চলবে। ফলে দুর্গাপুজোর কার্নিভাল দেখে বাড়ি ফিরতে সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয় সেকারণেই এমন উদ্যোগ বলে খবর।
পরিবহণ নিগম সূত্রে খবর, গড়িয়া, যাদবপুর, পাটুলি, নিউ টাউন, ঠাকুরপুকুর, আমতলা, পর্ণশ্রী, বালিগঞ্জ, ডানলপ-সহ একাধিক রুটে শুক্রবার রাতে ২৩টি সরকারি বাস চলবে। এছাড়াও সমস্ত গুরুত্বপূর্ণ রুটে বেসরকারি বাস, অটো সচল রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কার্নিভাল উপলক্ষে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মেট্রো কর্তৃপক্ষের কাছে বেশি রাত পর্যন্ত ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে, শুক্রবার সারা দিনে ২৩৪টির বদলে ২৫২টি ট্রেন চালানো হবে। ওই দিন সকালে নির্ধারিত ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দক্ষিণেশ্বর থেকে রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৫৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। এছাড়াও এদিন রাস্তায় পর্যাপ্ত পরিমাণে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সহ অন্যান্য পরিষেবাও চালু থাকবে বলে সূত্রের খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…