খবর লাইভ : শেষ হয়েও হইল না শেষ। বিজয়ার শেষে শুরু হয়েছে নিরঞ্জন। কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। কিন্তু এখনও বাকি পুজো শেষে ঠাকুর দেখা। এখন তো শহরের পাশাপাশি জেলাতেও শুরু হয়েছে পুজো কার্নিভাল। বাংলাজুড়ে তাই আরও কয়েকদিন পুজোর উন্মাদনা জারি থাকছে।
যেমন এ বছর পশ্চিম বর্ধমান জেলায় দুটি কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুরে যেমন কার্নিভাল হবে, তেমন এ বছর প্রথমবার কার্নিভাল হবে আসানসোলেও। দুর্গাপুরে ওমেন্স কলেজের সামনে এ বছর কার্নিভালের মঞ্চ তৈরি করা হয়েছে। শহরের বড় ১৫টি পুজো বৃহস্পতিবার পুজোর কার্নিভালে অংশগ্রহণ করবে। এবার উত্তর ২৪ পরগনা জেলায় ৪টি জায়গায় দু’দিন ধরে কার্নিভালের আয়োজন করা হয়েছে। বুধবার বসিরহাটের ১০টি সেরা পুজোর প্রতিমা কার্নিভালে অংশ নেয়।
বৃহস্পতিবার বারাসাত, বারাকপুর ও পানিহাটিতে কার্নিভাল অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। এছাড়া অশোকনগরেও পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে। কার্নিভালের মুল অনুষ্ঠানটি হবে বারাসাতে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার চুঁচুড়ায় পূজো কার্নিভালে ১৮টি পূজো কমিটি অংশগ্রহণ করবে। পুলিশ মোতায়ন করা হয়েছে। থাকবে ড্রোন-সহ গঙ্গা বক্ষে মহিলা পুলিশের নজরদারিও। কার্নিভালের প্রস্তুতি ঘুরে দেখেন বিধায়ক অসিত মজুমদার।
আরও পড়ুনঃ সাতসকালে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা ইডির
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কার্নিভাল ঘিরে প্রস্তুতি সারা জেলা প্রশাসন। বুধবার জেলায় কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। রায়গঞ্জ শহরের সুপার মার্কেট সংলগ্ন স্থানে মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন অভ্যাগতরা। ২৫টি পুজো কমিটি অংশগ্রহণ করবেন কার্নিভাল। বালুরঘাটে অনুষ্ঠিত হতে চলা দুর্গাপূজা কার্নিভালে অংশ নিতে চলেছে ১৮টি ক্লাব। কার্নিভাল ঘিরে ব্যাপক উন্মাদনা কোচবিহার জেলায়। ৩০টি প্রতিমা নিয়ে পুজো উদ্যোক্তারা কার্নিভালে অংশ নেবেন৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…