খবর লাইভ : হামাস মঙ্গলবার দু’জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিয়ে জানিয়েছিল, অবরুদ্ধ গাজা, বিদ্যুৎ, গ্যাস, জল, ওষুধ-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলে অন্যদেরও মুক্তি দেওয়া হবে। কিন্তু ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার বৃহস্পতিবার সরাসরি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে।
গত ৭ অক্টোবর ভোরে হামাসের হামলার পরে ধারাবাহিক ভাবে গাজ়ায় ক্ষেপণাস্ত্র এবং বিমানহানা চালালেও এই প্রথম বার স্থলপথে অভিযান শুরুর ঘোষণা করল তেল আভিভ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গাজ়া ভূখণ্ডে সম্ভাব্য ইজরায়েলি আগ্রাসনের মোকাবিলার পথ খুঁজতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে বৈঠকে বসেন হামাস এবং আর এক প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী ‘প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদ’ (পিআইজে)-এর নেতৃত্ব।
যুদ্ধের ১৯তম দিনে বুধবার গাজ়া ভূখণ্ডে ইজরায়েলি সেনার হামলায় নিহত অসামরিক প্যালেস্তিনীয় নাগরিকের সংখ্যা ছ’হাজার পেরিয়েছে। মোট নিহতের সংখ্যা ৬,৫৪৫। আহত প্রায় সাড়ে ১৭ হাজার। আর এক প্যালেস্তিনীয় ভূখণ্ড ওয়েস্টে ব্যাঙ্কে ইজরায়েলি হামলার বলি ১০৩। আহত ১,৮২৩ জন। অন্য দিকে, হামাসের হামলায় এ পর্যন্ত ১,৪০৫ জন ইজ়রায়েলি নাগরিক নিহত হয়েছেন। আহত প্রায় সাড়ে পাঁচ হাজার।
হিজবুল্লার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক বিজয় অর্জনের লক্ষ্যেই এই বৈঠক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…