আন্তর্জাতিক স্বীকৃতির দৌড়ে বিশ্বের প্রথম দশের তালিকায় বাংলার শিক্ষক

খবর লাইভ :  কোভিড যখন চোখ রাঙাচ্ছে বিশ্বজুড়ে তখনও বেপরোয়া বাংলার আদর্শ শিক্ষক দীপনারায়ণ নায়ক।  শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির দৌড়ে বিশ্বের প্রথম দশের তালিকায় বাংলার শিক্ষক। কোভিড যখন চোখ রাঙাচ্ছে বিশ্বজুড়ে তখনও বেপরোয়া বাংলার আদর্শ শিক্ষক দীপনারায়ণ নায়ক

আসানসোলের জামুড়িয়া তিলকা মাঝি আদিবাসী ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষক দীপনারায়ণ লকডাউনের মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে প্রান্তিক শিশুদের পড়াতে বসেছিলেন। কাদার দেওয়ালকে ব্ল্যাকবোর্ড হিসেবে ব্যবহার করে রাস্তাকেই শুরু করছিলেন নিয়মিত ক্লাস। তারই স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছিলেন ‍‘টিচার অফ দ্য স্ট্রিটস’ উপাধি। সেই দীপনারায়ণই এবারে আন্তর্জাতিক স্বীকৃতির দৌড়ে বিশ্বে প্রথম ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন।

‍‘ইউএসডি ওয়ান মিলিয়ন গ্লোবাল টিচার প্রাইজ ২০২৩’ এর ফাইনাল রাউন্ডে ১৩০টি দেশের যে ১০ জন নির্বাচিত হয়েছেন তাঁদেরই একজন এই দীপনারায়ণ। লকডাউনের সময় ডিজিটাল শিক্ষার তাৎপর্য এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি। প্রান্তিক শিশুদের মন থেকে ভয় দূর করে তাঁদের অত্যাধুনিক শিক্ষার আলোয় আলোকিত করতে চেষ্টার ত্রুটি রাখেননি তিনি। কাউন্সেলিং করেছিলেন অভিভাবকদেরও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago