খবর লাইভ : তবে এদিন শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে নয়, তাঁর আপ্ত-সহায়ক অমিত দের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা
পুজো মিটতেই ফের রাজনৈতিক প্রতিহিংসা কেন্দ্রের। বৃহস্পতিবার সাতসকালে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রেশন বন্টন মামলায় বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই আট জায়গায় চলছে তল্লাশি অভিযান। এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে বের হন। সূত্রের খবর, এই মুহূর্তে সল্টলেকের বি সি ব্লকে রয়েছেন তাঁরা। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের দু’টি বাড়িতেই হানা দিয়েছে ইডি। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেকর্ড করা হচ্ছে তাঁর বয়ানও। কীভাবে খাদ্য দফতরের নথি সম্প্রতি গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুরের কাছে গেল? তা জানতে চাওয়া হচ্ছে বলে খবর। তবে এদিন শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে নয়, তাঁর আপ্ত-সহায়ক অমিত দের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সেখানে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। সূত্রে খবর, নাগেরবাজারে দু’টি ফ্ল্যাটে গিয়েছে ইডি। একটি ফ্ল্যাট রয়েছে ভগবতী পার্ক এলাকায় এবং দ্বিতীয় ফ্ল্যাটটি রয়েছে স্বামী বিবেকানন্দ রোড এলাকায়। যদিও, ফ্ল্যাটে নেই অমিত। তাঁর দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ।
তবে আচমকাই পুজো মিটতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিস্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজনৈতিক মহলের মতে, এসব করে লাভের লাভ কিছুই হবে না। জোর করে হেনস্থা করা হচ্ছে রাজ্যের একের পর এক হেভিওয়েটকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…