খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। মূলত কিছু নথি যাচাই সংক্রান্ত কারণে এই তলব বলে সূত্রের খবর। বৃহস্পতিবার এই তলব নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে নিয়ে তাঁর বাবার কাছে কাগজ চাওয়া হয় বলে জানান মমতা। শুধু তাই নয়, মমতার দাবি, এমন নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইছে, যে নথি অভিষেকের জন্মের আগের।
আরও পড়ুনঃ ফের অনুপ্রবেশের চেষ্টা, উপত্যকায় সেনার গুলিতে খতম ২ জঙ্গি
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এক জিনিস জিজ্ঞাসা করে ওরা। এক পেপার। ৪২ বছর আগের কাগজ। আরে তখন তো অভিষেক জন্মায়ইনি। ৮৭-এ জন্ম অভিষেকের। এদিকে ওর বাবার কাছে কাগজ চাইছে ৪২ বছরের পুরনো। অভিষেকের বাবার কাছে তথ্য চাইছে অভিষেকের নামে। অথচ তা ৮১-৮২ সালের। ও তখনও জন্মায়নি। এটা উদ্দেশ্যপ্রণোদিত নাকি অন্য কিছু তো বোঝাই যাচ্ছে।”
পুজোর আগেই ইডি দফতরে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে। এরমধ্যে আদালতের নির্দেশ থাকার কারণে অভিষেককে হাজিরা দিতে হয়নি। হাজিরা দেননি লতা, অমিত। তবে ইডি দফতরে গিয়েছিলেন রুজিরা। মূলত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতারের পরই লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা নজরে আসে তদন্তকারীদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…