খবর লাইভ : পুজোর ক’দিনে ব্যাপক মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। সূত্র অনুযায়ী, বোধন থেকে বিজয়া দশমী পাঁচ দিনে মদ বিক্রি হয়েছে ৩১ কোটি টাকারও বেশি। এরমধ্যে শুধুমাত্র বিজয়া দশমীর দিনেই সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে বলেই জানা যাচ্ছে।
পুজোর সময় দিঘাতে ছিল মারকাটারি ভিড়। ছুটি উপভোগ করতে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছিলেন ‘আমুদে’ বাঙালি। দিঘা ছাড়াও রয়েছে শঙ্করপুর, মন্দারমণির মতো পর্যটন কেন্দ্র। দশমীর দিন অনেকেই শেষবেলাটুকু সৈকতে উপভোগ করতে আগ্রহী।
পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মদ বিক্রির পরিমাণ ৩১ কোটি ৮ লক্ষ টাকা। আর বিজয়া দশমীতে মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৮৪ লক্ষ ৬ হাজার ৭১ টাকার। সব মিলিয়ে এই বিপুল ব্যবসায় স্বাভাবিকভাবেই খুশি জেলায় আবগারি দফতরের আধিকারিকরা।
আবগারি দফতরের হিসাব অনুযায়ী, শুধু ষষ্ঠীতেই মদ বিক্রি হয়েছে পাঁচ কোটি ১১ লক্ষ ৫ হাজার ২৫৭। এর মধ্যে বিদেশি মদ বিক্রি হয়েছে ৩০,৯১৯.১২ লিটার এবং বিয়ার বিক্রি হয়েছে ৪৪,০৭৯.৮৮ লিটার।
সপ্তমীতে পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে হয়েছে ৬ কোটি ৩৪ লক্ষ ৭১ হাজার ৬১০। অষ্টমীতেও চাহিদা ছিল তুঙ্গে। এদিন জেলায় মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৪২ লক্ষ ২৮ হাজার ৭৪৪ টাকার।
এদিকে নবমীকে টেক্কা দিয়েছে দশমীর বিক্রি। এদিন পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৮৪ লক্ষ ৬ হাজার ৭১টাকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…