খবর লাইভ : টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে এবার তলব মহুয়া মৈত্রকে । সংসদের নীতি কমিটি ডেকে পাঠাল তৃণমূল সাংসদকে। আগামী ৩১ অক্টোবর ডেকে পাঠানো হয়েছে মহুয়াকে। ওই দিন তাঁর বক্তব্য শুনবে সংসদের নীতি কমিটি। অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বৃহস্পতিবার তাদের সামনে হাজিরা দেন। তাঁর বক্তব্য শোনা হয়েছে এদিন। এবার ডাক পড়ল মহুয়ার।
শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর সংস্থার বিরুদ্ধে করফাঁকি থেকে শেয়ার বাজারে কারচুপির যে অভিযোগ সামনে এসেছে, সেই নিয়ে সংসদে সরব হয়েছিলেন মহুয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্বের দরুণ আদানি গোষ্ঠী বিশেষ সুযোগ সুবিধা পেয়েছে বলে অভিযোগ করেন তিনি। সম্প্রতি সেই নিয়েই তাঁর বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদ নিশিকান্ত। তাঁর দাবি, প্রতিপক্ষ ব্যবসায়ীর থেকে মোটা টাকা এবং উপহারের বিনিময়েই আদানিদের বিরুদ্ধে সংসদে প্রশ্ন তোলেন মহুয়া।
এ প্রসঙ্গে ব্যবসায়ী দর্শন হীরানন্দানির নাম টেনে আনেন নিশিকান্ত। তাঁর দাবি ছিল, আদানি গোষ্ঠীকে বদনাম করতে হীরানন্দানি গ্রুপ থেকে ১ কোটি টাকা এবং দামি উপহার নিয়েছিলেন মহুয়া। বিষয়টি নিয়ে সিবিআই প্রধানকে চিঠি দেন মহুয়ার প্রাক্তন, সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী জয় অনন্ত দেহাদরাইও। বৃহস্পতিবার সংসদের নীতি কমিটির সামনে হাজিরা দেন অনন্তও। সংবাদমাধ্যমে তিনি বলেন, “কমিটির সামনে সত্য কথাই বলেছি আমি। সকলে ভাল ব্য়বহার করেছেন আমার সঙ্গে। যা জানতে চেয়েছেন, সবের উত্তর দিয়েছি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…