রেশন বন্টন কাণ্ডে এবার নয়া মোড়, ধৃত বাকিবুর রহমানের আরও ১০০ কোটির সম্পত্তি পেয়ে তাজ্জব ইডি

খবর লাইভ :রেশন বন্টন কাণ্ডে এবার নয়া মোড়। সম্প্রতি বাকিবুর রহমান নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে ইডি হেফাজতে বাকিবুর। আর এরই মধ্যে বিস্ফোরক তথ্য উঠে এল ইডির হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ধৃত বাকিবুর ও তার আত্মীয়ের নামে ৯৫টি সম্পত্তির হদিশ পেয়েছেন তারা। যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা। রেশন বন্টন মামলায় কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পেতেই এবার নড়েচড়ে বসেছে ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ মিলেছে। উত্তর ২৪ পরগনা ও বহরমপুরের বিভিন্ন জায়গায় এই সব জমির অধিকাংশ রয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। হদিশ মিলেছে একাধিক ফ্ল্যাটেরও। ইডি সূত্রে খবর, পার্ক স্ট্রিট, রাজারহাট, বারাসাত ও রঘুনাথপুর মিলিয়ে মোট ৯টি ফ্ল্যাট রয়েছে ধৃত ব্যবসায়ীর।

সম্প্রতি রেশন বন্টন মামলার তদন্তে নেমে রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালিয়েছে ইডি। নদিয়ার শিমুলিয়ায় বাকিবুর রহমানের চালকলে হানা দিয়েছিল ইডি। অন্যদিকে, তার রাজারহাট ফ্ল্যাট ও কৈখালির আবাসনে হানা দেয় ইডি। চলে চিরুনি তল্লাশি। টানা ৫৩ ঘণ্টা অভিযানের পর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago