খবর লাইভ : বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের সদস্যপদ খারিজের দাবি জানিয়ে তিনি লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দেন। বিষয়টি বর্তমানে সংসদের এথিক্স কমিটি তদন্ত করছে। এরই মাঝে এবার নিশিকান্ত দুবের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ আনলেন মহুয়া মৈত্র।প্রশ্ন করলেন, নিশিকান্ত দুবের শিক্ষাগত যোগ্যতার নথি জাল করার অভিযোগের তদন্ত কেন হচ্ছে না?
আজ, বুধবার তৃণমূল সাংসদকে পাল্টা জবাব দেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, “এখানে প্রশ্নটা আমার ডিগ্রি বা আদানি গ্রুপ নিয়ে নয়, বরং মহুয়া মৈত্র টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন কিনা। এটা সংসদের নিয়ম, জাতীয় নিরাপত্তা ও সাংসদের সম্পত্তি, দুর্নীতি ও অপরাধমূলক কার্যকলাপ নিয়ে। ওনাকে উত্তর দিতে হবে যে এনআইসি-র মেইল দুবাই থেকে ব্যবহার করা হয়েছিল কিনা। প্রশ্নটা হচ্ছে উনি টাকা নিয়েছেন কিনা, ওনার বিদেশ সফরের খরচ কে দিয়েছিল? এই বিদেশ সফরগুলির জন্য তিনি লোকসভা স্পিকার ও বিদেশ মন্ত্রকের অনুমতি নিয়েছিলেন কিনা?”
বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে বৈঠকে বসার কথা সংসদের এথিক্স কমিটির। মহুয়ার বিরুদ্ধে সাংসদ পদ অপব্যবহারের অভিযোগ আনা নিশিকান্ত এবং আইনজীবী অনন্ত দেহাদরি— দু’জনকেই ডেকে পাঠানো হয়েছে কমিটির তরফে। তার আগে সমাজমাধ্যমে চরমে পৌঁছল মহুয়া বনাম নিশিকান্তের বাগ্যুদ্ধ।
আরও পড়ুনঃ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে ইডি, এসএসকেএমকে চিঠি
টুইটে নিশিকান্ত মহুয়াকে লেখেন, ‘‘ডিগ্রিধারীরা দেশকে বিক্রি করেন। সামান্য অর্থের জন্য নিজেদের বিবেককে বিক্রি করেন!’’ এর পরে মঙ্গলবার সন্ধ্যায় আরও একটি টুইট করেছিলেন নিশিকান্ত । লিখেছিলেন, ‘‘চোর মচায়ে শোর’’।
নিশিকান্তের অভিযোগ ছিল, মহুয়া যখন ভারতে, তখন তাঁর সংসদীয় আইডিতে দুবাইয়ে বসে লগইন করেছিলেন ব্যবসায়ী হিরানন্দনি। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে কার্যত বিষয়টি স্বীকারও করে নেন দুবাইয়ের ব্যবসায়ী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…