খবর লাইভ : কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য এবার এসএসকেএম হাসপাতালকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জানা গিয়েছে, বর্তমানে এসএসকেএম হাসপাতালেই চিকিৎসাধীন আছেন সুজয়কৃষ্ণ ভদ্র। ইডি সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো ওই চিঠিতে সুজয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ব্যবস্থা করার আবেদন করা হয়েছে।
সম্প্রতি বিশেষ সিবিআই আদালতের বিচারক এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ ও রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরি কর্তৃপক্ষকে সুজয়কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনা সংগ্রহের জন্য ইডিকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। আর তারপরই এমন পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে শারীরিক অবস্থা বিবেচনা করে কীভাবে সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করা যাবে তা এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ স্থির করবেন।
ইডি সূত্রে খবর, গলার স্বরের নমুনা সংগ্রহের জন্য একটি কাচের ঘরের প্রয়োজন। যেখানে ঘরের ভিতরে বাইরের কোনও শব্দ আসবে না এবং ভিতরের কোনও শব্দ বাইরে আসবে না। নমুনা সংগ্রহ করতে হলে তেমন ঘরেরই ব্যবস্থা করতে হবে এসএসকেএম-এ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…