খবর লাইভ : কামদুনিকাণ্ডের চার দোষীকে কলকাতা হাই কোর্ট ফাঁসি এবং যাবজ্জীবনের সাজা থেকে রেহাই দিয়েছিল। এবার সুপ্রিম কোর্ট অভিযুক্তদের ওপর আরপ করল একাধিক শর্ত। কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য-কামদুনির প্রতিবাদীরা। সেই ইস্যুতেই বৃহস্পতিবার শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট।
কী কী শর্ত দিল সুপ্রিম কোর্ট
• রাজারহাট পুলিশ স্টেশন এলাকার বাইরে যেতে পারবে না অভিযুক্তরা।
• নিজেদের বাড়ির ঠিকানা পুলিশকে জানাতে হবে। থাকার জায়গা বদল করলে তাও জানাতে হবে পুলিশকে।
• প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার রাজারহাট থানায় হাজিরা দিতে হবে অভিযুক্তদের।
• যে মোবাইল নম্বর ব্যবহার করবে অভিযুক্তরা তা থানায় লিখিতভাবে জানাতে হবে। পাসপোর্ট জমা দিতে হবে।
• কামদুনির নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাবে না।
• এই ধরনের অপরাধের সঙ্গে নিজেদের জড়ানো যাবে না।
২০১৩ সালে কামদুনিতে কলেজছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনার ১০ বছর পর রায় ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। মূল অভিযুক্ত আনসার আলি ও সইফুল আলির মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিযেছিল ডিভিশন বেঞ্চ। তাতেই মুক্তি পেতে চলেছে আমিন, আমিনুর, ইমানুল ও ভোলানাথ। এই রায় ঘোষণার পর রাজ্য সরকার এবং প্রতিবাদীরা সুপ্রিম কোর্টে যায়। যুক্তি হিসাবে রাজ্য জানায়, এই ধরনের অপরাধের অপরাধী বেকসুর খালাস পেলে রাজ্যে আইন- শৃঙ্খলার সমস্যা হবে। সেই মামলারই শুনানিতে আপাতত এই নির্দেশ দিলেও মামলাটির শুনানি এখনও চলবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…