কুন্তলকে জামিন দিলে প্রভাবিত হবে তদন্ত, আদালতে দাবি ইডির

খবর লাইভ : ১০০ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে! কুন্তল ঘোষকে জামিন দিলে, প্রভাবিত হতে পারে তদন্ত। নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিম্ন আদালতে বৃহস্পতিবার এই দাবিই করল ইডি। এদিকে, এদিন কুন্তল ঘোষের মামলা সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ। তদন্তকারী সংস্থার হেফাজতে অত্যাচারের অভিযোগ মিথ্যা হতেই পারে কিন্তু, সেটাও খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য হাইকোর্টের।

ইডির দাবি,নিয়োগ দুর্নীতিতে টাকার অঙ্কটা ১০০ কোটিরও বেশি! এর সঙ্গে কুন্তল ঘোষের গভীর যোগসাজশ রয়েছে।বৃহস্পতিবার বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের জামিনের আবেদনের বিরোধিতা করে, ব্যাঙ্কশাল আদালতের সিটি সেশনস্ কোর্টে এই দাবিই করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন কুন্তল ঘোষের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। যে টাকার কথা বলা হচ্ছে, তারও হদিশ নেই। পুরোটাই ষড়যন্ত্র।
ইডির আইনজীবী পাল্টা দাবি করেন, কুন্তল নিজেই তাপস মণ্ডলের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। টাকা কোথায় গেল, তা খুঁজে বের করতে হবে। যেহেতু, এতে কুন্তলের সরাসরি যোগসূত্র মিলেছে, তাই তাঁকে জামিন দিলে, তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হবে।এই যুক্তি শোনার পর, রায়দান আপাতত স্থগিত রাখেন ব্যাঙ্কশাল আদালতের সিটি সেশনস্ কোর্টের বিচারক। এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন কুন্তল ঘোষ। সেই মামলার প্রেক্ষিতে এদিন বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ নির্দেশ দিয়েছে, তদন্তকারী সংস্থার হেফাজতে অত্যাচারের অভিযোগ মিথ্যা হতেই পারে। কিন্তু, সেটাও খতিয়ে দেখা উচিত।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরে কুন্তল ঘোষ অভিযোগ করেন যে, তাঁকে অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগও করেন কুন্তল। এই অভিযোগের প্রেক্ষাপটে সিবিআইয়ের বিশেষ আদালত, কলকাতা পুলিশ এবং সিবিআইকে দিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেয়। তাতে স্থগিতাদেশ জারি করেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কুন্তল ঘোষ।বুধবার সেই মামলায়, সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপরে কোনও হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। এই মামলা ফেরৎ পাঠানো হয়েছে বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে।ডিভিশন বেঞ্চের নির্দেশ, সেখানে নিজের বক্তব্য জানাতে পারবেন কুন্তল ঘোষ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago