খবর লাইভ : মণ্ডপে মণ্ডপে মাতৃমূর্তি দেখার জন্য ভিড় উপচে পড়ছে। দেবীপক্ষে নারী শক্তির জয়গান সর্বত্র। আর এই লগ্নেই স্বামীর হাতে নৃশংস পরিণতির শিকার বউবাজারের এক গৃহবধূ , নাম দীপ্তিশুক্লা তিওয়ারি ।তাঁকে নৃশংসভাবে খুনের পর দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক স্বামী।
তৃতীয়ার সন্ধ্যায় যখন শহরজুড়ে পুজোর আলো ঝলমল করছে, তখন ২৪ নম্বর যদুনাথ ডে রোডের ফ্ল্যাটে গৃহবধূর জীবনে নেমে এল চির অন্ধকার। স্থানীয়রা বলছেন প্রথমে জানা যায় বাড়িতে আগুন লেগেছে। খবর যায় পুলিশে। বউবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের হয়, গৃহবধূ আত্মহত্যা করেছেন। এরপরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। রিপোর্ট আসতেই জানা যায় আসল সত্যি। ভারী কোনও বস্তু দিয়ে ওই মহিলাকে মাথায় ও শরীরে আঘাত করে খুন করা হয় এবং তারপর প্রমাণ লোপাট করতে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় মৃতার স্বামী শিক্ষক সূর্যকান্ত তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…