বিশ্বভারতীর উপাচার্যকে সরিয়ে দেওয়া উচিত, মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

খবর লাইভ : একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বিদ্যুৎ চক্রবর্তীকে সরানো উচিত৷ ২০০৫ সাল থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন মানস মাইতি। সিইআরএন নামে একটি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।ওই বিজ্ঞানীকে প্রকল্প থেকে সরিয়ে দেন বিশ্বভারতীর উপাচার্য। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ওই অধ্যাপক কলকাতা হাই কোর্টে মামলা করেন।

এরই পাশাপাশি,২০২১ সালে উপাচার্যের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপকেরা। অভিযোগ, তার ছ’ঘণ্টারও বেশি সময় ধরে অধ্যাপকদের আটকে রাখা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন মানস। তিনি পুলিশ ডেকে এনে অধ্যাপকদের মুক্ত করেন। এর পরেই মানসকে শোকজ করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শোকজ লেটারে বলা হয়, তিনি অন্য বিভাগের বিষয়ে নাক গলাচ্ছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়। এই শোকজের নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মানস। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago