খবর লাইভ : পুজোর মুখে আনন্দে মাতোয়ারা বাঙালি। ঢাকের শব্দে যখন কানের শান্তি খুঁজছে সাধারণ মানুষ সেই সময় মনের সুখের চাবিকাঠি নিয়ে কলকাতায় হাজির হয়েছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো। তাঁর আগমনে ফুটবলপ্রেমী বাঙালি আনন্দে গদ গদ। ডায়মন্ডহারবার এফসি ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মধ্যে একটি ম্যাচের আয়োজন হয়েছিল বাটানগরের বাটা স্টেডিয়ামে। আর এই ম্যাচ দেখার জন্যই উপস্থিত হয়েছিলেন ব্রাজিলের এই ফুটবল তারকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মাঠে উপস্থিত ফুটবলারদের সঙ্গে হাত মেলান তিনি। রোনাল্ডিনহোর সঙ্গে কিছু মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালো টিশার্ট মাথায় টুপি আর গলায় চেন, স্বমহিমায় ছিলেন রোনাল্ডিনহো। অন্যদিকে, কালো টিশার্টে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুনঃ রুজিরা মামলায় সংবাদমাধ্যম এবং ইডির পরিধি বেঁধে দিল হাই কোর্ট
মাছ-ভাত আর ফুটবল-বাংলা এবং বাঙালির আবেগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ব্যতিক্রমী নন। তাঁর উদ্যোগে বছরভর একাধিক স্পোর্টস ইভেন্টের আয়োজন হয়। সেক্ষেত্রে বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকাকে সামনে পেয়ে উচ্ছ্বসিত অভিষেকও।
এদিন দুপুরে মহেশতলার বাটা স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধায়ের ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের একটি ফ্রেন্ডলি ম্যাচে অংশগ্রহণ করেন রোনাল্ডিনহো। এই ম্যাচে ডিএইচএফসি সামনে ছিল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে ১-০ গোলে জয় পায় ডিএইচএফসি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…