রুজিরা মামলায় সংবাদমাধ্যম এবং ইডির পরিধি বেঁধে দিল হাই কোর্ট

খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন।মঙ্গলবার সেই মামলাতেই ইডি ও সংবাদমাধ্যমের পরিধি বেধে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।আদালত অন্তর্বর্তী নির্দেশিকায় জানিয়েছে, যে কোনও ক্ষেত্রে তল্লাশি ও বাজেয়াপ্তের সময় কোনওরকম লাইভ স্ট্রিমিং করা যাবে না। দ্বিতীয়ত, তল্লাশি অভিযানের কথা সংবাদমাধ্যমকে আগাম জানানো যাবে না। তৃতীয়ত, সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালানো যাবে না। চতুর্থত, এই সংক্রান্ত খবর পরিবেশনের ক্ষেত্রে অভিযুক্তের ছবি ব্যবহার করা যাবে না। পঞ্চমত, চার্জশিট জমা পড়ার আগে কোনওভাবেই ছবি প্রকাশ করা যাবে না।

মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের জানুয়ারিতে।সম্প্রতি ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর সূত্রে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুজিরাকেও। এই তদন্তের মধ্যেই সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক-পত্নী। এর আগে, এই মামলায় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, আদালত কী ভাবে সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে পারে। রুজিরার আইনজীবীদের অভিযোগ, সংবাদমাধ্যম এমন ভাবে সংবাদ পরিবেশন করছে যাতে তাঁর এবং পরিবারের সম্মান নষ্ট করা হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, কোনও বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে সংবাদমাধ্যম কার্যত বিচার করে ফেলছে।এই বক্তব্য শোনার পরেই আদালত আজ এই নির্দেশ দিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago