খবর লাইভ : দেশের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় মোদি সরকার। অন্য কেউ নয়, এবার এমনই ইঙ্গিত দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক উপদেষ্টা। আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল বলেন, আগামী দিনে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জীবিত থাকবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল একটি সাক্ষাৎকারে জানান, “আমার মনে হয়, চারটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থাকবে। এবং ভবিষ্যতে ভারতীয় ব্যাঙ্ককিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।” উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের নীতি নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। বছর দুই আগে কেন্দ্রীয় বাজেটেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপর সঞ্জীব সান্যালের এহেন মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। তাঁর মন্তব্যে স্পষ্ট যে, সরকার হয়তো আগামী দিনে আরও বেসরকারিকরণের পথে হাঁটতে পারে।
আরও পড়ুনঃ ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে শুরু ‘অপারেশন অজয়’
প্রসঙ্গত, এই মুহূর্তে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে ভারতে। সেগুলো হল ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর মধ্যে কোন চারটি ব্যাঙ্ক রাখা হয়, আর কোনওগুলির বেসরকারিকরণ হয়, সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…