খবর লাইভ : ইজরায়েলে চলতে থাকা যুদ্ধে গত ৬ দিনে মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। এই পরিস্থিতির মাঝেই এবার সিরিয়ায় ইরান সমর্থিত হামাসের ঘাটিতে বিমান হামলা চালাল ইজরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ইজরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার দামেক্স বিমানবন্দরে নামার কথা ছিল ইরানের বিদেশমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের। সেখানে বিমান হামলা হওয়ায় মাঝপথেই দেশে ফেরেন আমির। হামলার জেরে সিরিয়ার এই দুই প্রধান বিমানবন্দরে সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
লেবাননের হিজবুল্লাহসহ তেহরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে ইরান থেকে অস্ত্রের পাঠানো হচ্ছিল এই যুদ্ধে। এই অস্ত্র সরাসরি পৌঁছচ্ছিল হামাসের কাছে। অস্ত্রের এই আমদানি বন্ধ করতেই সিরিয়ার বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে হামলা চালিয়েছে ইজরায়েল। যদিও এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। এই হামলা প্রসঙ্গে ইজরায়েলি সামরিক বাহিনীর তরফেও কোনো মন্তব্য করা হয়নি। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইজরায়েলকে আটকাতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফোন করে সাহায্য চান। সেই ফোন কলের কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ার দুটি বিমানবন্দরে হামলা চালায় ইজরায়েল।
সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইজরায়েল অসংখ্যবার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। মূলত ইরান-সমর্থিত গেরিলা বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। ইজরায়েলি হামলার কারণে এর আগেও বেশ কয়েকবার সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো ও দামেস্কের বিমানবন্দরের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার নজির আছে। সর্বশেষ হামলার ঘটনাটি ঘটল হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর ষষ্ঠ দিনের মাথায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…