খবর লাইভ : দুর্গাপুজোকে কেন্দ্র করে রেলযাত্রীদের নিরাপত্তার কথা ভেবে নেওয়া হয়েছে পদক্ষেপ। পুজো আবহে হাওড়া–শিয়ালদহ স্টেশনে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’। পূর্ব রেল সূত্রে খবর, বিদেশি নাগরিকরা আর জেলা থেকে কলকাতায় আসা মানুষজনের নিরাপত্তার কথা ভেবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় বিদেশিদের আকর্ষণ কলকাতা। পর্যটন দফতরের অনুমান প্রায় ১৭ হাজার পর্যটক আসতে পারেন কলকাতায়। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনগুলির সঙ্গে রেল লাইনের ধারে ঘনবসতিপূর্ণ যে এলাকাগুলিতে দুর্গাপুজো হয় সেখানেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে রেললাইনের ধারেও পুজোর কয়েকদিন ২৪ ঘণ্টা প্রহরী মোতায়েন করা হবে। একইসঙ্গে স্টেশনগুলির পরিচ্ছন্নতার দিকেও বাড়তি জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ বক্সারে নর্থ-ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার নেপথ্যে নাশকতা? তদন্তের নির্দেশ
নাশকতা রুখতে নজরদারি বাড়ানো হচ্ছে শিয়ালদহ–হাওড়া সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে। শুরু হয়েছে অ্যান্টি স্যাবোতাজ চেকিং। তল্লাশি এবং ভিড়ের মধ্যে থাকা সাদা পোশাকের পুলিশ কর্মীরা কাজ করবে। মহিলাদের জন্য সক্রিয় থাকছে আরপিএফের ‘মেরি সহেলি’ বিভাগও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…