খবর লাইভ : অবৈধ ভাবে কয়লা খনি থেকে কয়লা সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েক জনের চাপা পড়েছেন। বুধবার রাতে এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-রানিগঞ্জ এলাকায়। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষ কিংবা পুলিশ সরকারি ভাবে কিছু জানায়নি। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক ঘটনা প্রসঙ্গে ইসিএল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন।
জানা গেছে, রানিগঞ্জে ইসিএলের কুনুস্তরিয়া এলাকার নারায়ণকুড়ি খোলামুখ কয়লাখনিতে এই দুর্ঘটনা ঘটে। বুধবার বিকেলে নারায়ণকুড়ি খনিতে ধস নামে বলে স্থানীয়দের দাবি। সেই ধসেই চার থেকে পাঁচ জন চাপা পড়েন বলে অভিযোগ। ইতিমধ্যেই এক জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী। রানিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করছেন তাঁদের পরিবারের লোকেরা চাপা পড়ে আছেন। উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই জানা যাবে আসল ঘটনা কী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…