Categories: National

বিহারের বক্সারে ভয়াবহ রেল দুর্ঘটনায় ২১ টি কামরা লাইনচ্যুত ,মৃত ৫; আহত বহু

খবর লাইভ : বুধবার রাতের এই ভয়াবহ রেল দুর্ঘটনায়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, নর্থ ইস্ট এক্সপ্রেসের ২১টি কামরা লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ঘটনায় চার-পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৫০। জোরকদমে চলছে উদ্ধারকাজ। আহতদের চিকিৎসার জন্য উপস্থিত মেডিক্যাল টিম। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাঁদের।

একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে। প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন এই ঘটনায়। রেলকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।’

আরও পড়ুনঃ আফগানিস্তানের বিরুদ্ধে শার্দূলের অসাধারণ ক্যাচ ধরার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল 
বক্সারের জেলাশাসক অংশুল আগরওয়াল বলেন, ’এখনও পর্যন্ত আমাদের কাছে চার থেকে পাঁচজন যাত্রীর মৃত্যুর খবর এসেছে।’ বক্সারের এসপি মণীশ কুমার বলেন, ’লাইনচ্যুত কামরাগুলিতে কেউ আটকে নেই। ২৫-৩০ জন আহত যাত্রীকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসপাতালেই একজনের মৃত্যু হয়।’ এরপরই তাঁর সংযোজন, ’লাইনচ্যুত হওয়া নর্থ ইস্ট এক্সপ্রেসের একটা কামরায় এখনও পর্যন্ত ঢোকা সম্ভব হয়নি। আমরা দ্রুত সেটিতে উদ্ধারকাজ চালানোর চেষ্টা করছি।’ এই কামরায় কোনও যাত্রী আটকে রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছে রেল এবং স্থানীয় প্রশাসন।
এনবিআরএফ, এসডইআরএফ, রেলের আধিকারিকরা, জেলা প্রশাসনের কর্মীরা এবং স্থানীয় মানুষজন এই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুতই উদ্ধারকাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হলেই রেললাইন পুনরুদ্ধার শুরু হবে।’

পূর্ব মধ্য রেলের জেনারেল ম্যানেজার তরুণ প্রকাশ বলেন, ‘এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির মোট ২১টি কামরা লাইনচ্যুত হয়েছে। আমাদের এই মুহূর্তে লক্ষ্য আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্য়া করা। বাকি যাত্রীদের গন্তব্যে সঠিকভাবে পৌঁছে দেওয়া। কী ভাবে এই ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হল, তা খতিয়ে দেখা হচ্ছে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago